ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা যুদ্ধের সময় ৮৫ নারী-পুরুষকে হত্যা এবং চার নারীকে গণনির্যাতনের অভিযোগে মঙ্গলবার নাটোরে সাবেক সিভিল সার্জনসহ ১০ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যা ও লুটপাটের অভিযোগে বাগেরহাটে হয়েছে ১২ রাজাকারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: মুখ্য বিচার বিভাগীয় হাকিক আদালতে মামলাটি করেছেন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন।
শুনানি শেষ হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে।
মামলার আসামিরা হলেন- সাবেক সিভিল সার্জন ডা. সাবের আলী, বড়াইগ্রাম উপজেলার মান্নান, জব্বার, ওয়াহেদ, আব্দুল লতিফ, আব্দুর রশিদ, সদর উপজেলার মন্টু, হাফেজ আব্দুর রহমান ও লালপুর উপজেলার হাবিবুর রহমান।
মুক্তিযোদ্ধা মোসলেম অভিযোগ করেন, আসামিরা সহযোগিতায় পাকিস্তানি হানাদাররা একাত্তর সালের ৩ মে বড়াইগ্রামের বনপাড়া খ্রিষ্টান মিশনে আশ্রিত ৮৫ জন নারী-পুরুষকে গাজির বিলের হিজলতলায় এনে গুলি করে হত্যা করে। তারা কুমরুল গ্রাম থেকে হনুপা বেগম, রোকেয়া বেগম, নাজনিন বেগম ও সলকি বেগমকে ধরে এনে নাটোর রাজবাড়ি রাজাকার ক্যাম্পে দু'দিন আটকে রেখে গণ নির্যাতন (ধর্ষণ) করে।
আসামিদের সহযোগিতায় ১৫ নভেম্বর পাকিস্তানি বাহিনী বাদী ও তার সহযোদ্ধাদের আত্মীয় স্বজনদের চরম নির্যাতন করে বলেও অভিযোগ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, আদালত থেকে এ ধরনের কোন মামলা তাঁর কাছে এখনও আসেনি। আদেশের কাগজপত্র হাতের পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাগেরহাট: মোরেলগঞ্জে মুক্তিযুদ্ধের সময় আব্দুল আলী মৃধা ও আসমত আলী মৃধা নামে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে ১২ 'রাজাকারের' বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
রোববার বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আসমত আলী মৃধা হত্যার অভিযোগে মামলাটি করেন তার ভাই মেছের আলী মৃধ্যার ছেলে আব্দুস সালাম।
সোমবার একই আদালতে মামলা করেন আব্দুল আলী মৃধার ছেলে জাহাঙ্গীর আলম মৃধা।
হাকিম আব্দুস সালাম খান মোরেলগঞ্জ থানাকে মামলা দুটি নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।
রোববার করা মামলার আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের এজেম্বর হাওলাদার (৭৫) ও তার ছেলে সেকেন্দার আলী হাওলাদার (৫৮), দুই সহদোর বাহার আলী হাওলাদার (৬০) ও সোবাহান হাওলাদার (৫৮), মোকছেদ শিকদার (৬৫), আব্দুল হামেদ শিকদার (৬০), আহম্মদ শিকদার (৬০), আব্দুল আজিজ খাঁ (৫৮) ও আব্দুল মজিদ হাওলাদার (৬৭)।
আব্দুস সালাম মৃধা অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৯ আগস্ট সকালে একদল সশস্ত্র রাজাকার তাদের বাড়িতে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করার অপরাধে তার বাবা মেছের আলী মৃধাকে হত্যার জন্য খুঁজতে থাকে। মেছের আলী মৃধাকে না পেয়ে তারা তার চাচা আসমত আলী মৃধার ঘর লুট করে এবং তাকে গুলি করে হত্যা করে।
সোমবারের মামলার আসামিরা হলেন
bdnews24