২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ৫০ লিটার মাদকদ্রব্যসহ পাঁচ ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী-রায়পুরা সড়কের বদরপুর এলাকা থেকে সোমবার রাতে দুটি কন্টেনার ভর্তি প্রায় ৫০ লিটার স্পিরিট জাতীয় মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 09:37 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নরসিংদী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী-রায়পুরা সড়কের বদরপুর এলাকা থেকে সোমবার রাতে দুটি কন্টেনার ভর্তি প্রায় ৫০ লিটার স্পিরিট জাতীয় মাদকদ্রব্যসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুম খাঁন (৩৪), মজিবুর রহমান (৪২), নাছির উদ্দিন (৩৮), মাসুম মিয়া (২০) ও সাইদুর রহমান (২২) । নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ভূঁইয়া জানান, রাত আড়াইটায় পাঁচ ব্যবসায়ীকে দুটি কন্টেনার ভর্তি ৫০ লিটার স্পিরিটসহ সদর উপজেলার বদরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কিশোরগঞ্জ জেলার ভৈরব ও আশপাশের এলাকার বাসিন্দা। এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওসি জানান। ১৯৯৯ সালে ভেজাল স্পিরিট পান করে নরসিংদীতে প্রায় দেড় শতাধিক লোক মারা গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৩৯ ঘ.