২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার পদে নতুন নিয়োগ

নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার পদে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম-সচিব আখতার আহমেদের নিয়োগ বাতিল করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক নজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার পদে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম-সচিব আখতার আহমেদের নিয়োগ বাতিল করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক নজিবুর রহমান। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়াও প্রশাসনের চারজন কর্মকর্তাকে গুচ্ছগ্রাম প্রকল্পের 'ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট'-এ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব শাহনেওয়াজ চৌধুরীকে অতিরিক্ত প্রকল্প পরিচালক, ওএসডি উপ-সচিব মিনু শীলকে আঞ্চলিক প্রকল্প পরিচালক এবং সিনিয়র সহকারী সচিব ফারুকুজ্জামান ও সহকারী সচিব ফিরোজ মাহমুদ খানকে উপ-প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। ওই চার কর্মকর্তাই বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪৯ঘ.