২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে 'গণহত্যার' অভিযোগে ১৬ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

গণহত্যার অভিযোগে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৩০/৪০ 'রাজাকারের' বিরুদ্ধে রোববার বাগেরহাটে মামলা হয়েছে। এ নিয়ে বাগেরহাটের শরনখোলা, মোরেলগঞ্জ, রামপাল, কচুয়া ও সদর উপেজলায় মোট ১৫টি মামলা হল। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

বাগেরহাট, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণহত্যার অভিযোগে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৩০/৪০ 'রাজাকারের' বিরুদ্ধে রোববার বাগেরহাটে মামলা হয়েছে। এ নিয়ে বাগেরহাটের শরনখোলা, মোরেলগঞ্জ, রামপাল, কচুয়া ও সদর উপেজলায় মোট ১৫টি মামলা হল। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস। হাকিম আব্দুস সালাম খান মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে যথাযথ ব্যবস্থা নিতে কচুয়া থানাকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের আব্দুল লতিফ তালুকদার (৭০), যশোরদি গ্রামের ইদ্রিস মোল্লা (৬৮), রুস্তম মোল্লা (৬২), ইদ্রিস শেখ (৬০), আবুয়াল দিহিদার (৭০), করিম দিহিদার (৬৮), দেলোয়ার শেখ (৫৮), ফজলুর রহমান দিহিদার (৬২), ইমাম হোসেন দিহিদার (৬০), আসমান দিহিদার (৬৩), মকফের দিহিদার (৬৫), আব্দুল জব্বার সরদার (৬৪), আকরাম খান (৬৩), আদম দিহিদার (৬৮), সদর উপজেলার গোটাপাড়া গ্রামের সিরাজ মাস্টার ওরফে কসাই সিরাজ (৭০) এবং কচুয়া উপজেলার কাকারবিল গ্রামের আবু শিকদার (৫৬)। এজাহারে আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়েছে। মুক্তিযোদ্ধা নিমাই অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩ নভেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে আসামিরা শাখারিকাঠি গ্রামের হাটে আসে। ওইদিন ছিল হাটবার। হাটে মুক্তিযোদ্ধা খোঁজার নাম করে তারা হিন্দু স