ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম মাহমুদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য নিয়োগ করা হয়েছে।
তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদীকে বদলি করে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের অতিরিক্ত সচিব নিয়োগ করা হয়েছে। পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মিজানুর রহমান।
অন্যদিকে ওএসডি যুগ্ম-সচিব এনামুল হককে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯০৮ঘ.
bdnews24