২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঝিনাইদহে একজন নিহত

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর গ্রামে সবুজ (১৮) নামে একজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঝিনাইদহ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গয়েশপুর গ্রামে সবুজ (১৮) নামে একজন প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা গেছেন। সবুজ গয়েশপুর গ্রামের বাবর আলীর ছেলে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এখন পর্যন্ত কেউ মামলাও করেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি জানান, গয়েশপুর গ্রামের ক্রিকেট দলের সঙ্গে লক্ষ্মীকোল গ্রামের একটি দলের খেলা চলছিল। বিকের ৪টার দিকে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে দু'দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ঝগড়া বাধে। গয়েশপুর গ্রাম দলের খেলোয়াড় সবুজ ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সবুজ মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান পুলিশ সুপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.