২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আহত ১০

জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনা শহরের চক ছাতিয়ানী এলাকায় শনিবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 11:03 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

পাবনা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে পাবনা শহরের চক ছাতিয়ানী এলাকায় শনিবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফী জানান। তিনি জানান, আহতদের মধ্যে গুলিবিদ্ধ আমিরুল ও সামাদসহ সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, চক ছাতিয়ানী এলাকার আওয়ামী লীগ নেতা আসলাম এবং বিএনপি নেতা সামাদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িতরা রাজনৈতিক দলের নেতা-সমর্থক হলেও বিষয়টি অরাজনৈতিক।" ওসি ইকবাল জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ হিরণ, মোহন ও আসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৫ ঘ.