২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁতে ফেলায়' কুলাউড়ায় শুকরের মৃত্যুর কারণ সনাক্ত হয়নি

মৌলভীবাজারের কুলাউড়ার সুইপার কলোনিতে শুকর মারা যাওয়ার কারণ সনাক্ত করা যায়নি। পশুসম্পদ বিভাগ শূকরগুলো মাটিচাপা দেওয়ার পর খবর পাওয়ায় তাদের মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি বলে কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 08:22 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মৌলভীবাজার, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কুলাউড়ার সুইপার কলোনিতে শুকর মারা যাওয়ার কারণ সনাক্ত করা যায়নি। পশুসম্পদ বিভাগ শূকরগুলো মাটিচাপা দেওয়ার পর খবর পাওয়ায় তাদের মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি বলে কর্মকর্তারা জানান। মৌলভীবাজার জেলা পশুসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. আব্দুল আওয়াল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০/২৫ দিন আগে ১২টি শুকর মারা যাওয়ার খবর শুনেছি আমি। গত সোমবার কুলাউড়ার ওই সুইপার কলোনি এলাকা পরিদর্শন করেছি। তবে মৃত শুকরগুলো মাটিচাপা দেওয়ার পর খবর পাওয়ায় মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি।" রেলওয়ে জংশনের কাছের ওই সুইপার কলোনির বাসিন্দা মতিলাল, সুভাষ, লছমন, লক্ষণ ও মজনু মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'অজ্ঞাত রোগে' আক্রান্ত হয়ে তাদের সব শুকরের মৃত্যু হয়েছে। তারা জানান, আক্রান্ত শুকরের প্রথমে শ্বাসকষ্ট দেখা দেয়। তারপর খাওয়া বন্ধ করে দেয়। এরপর কাঁপুনি উঠে কয়েক মিনিটের মধ্যে মারা যায়। ওষুধ দিয়েও তাদের বাঁচানো যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.