২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের কয়েকটি পদে রদবদল

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আহসান হাবিব খান বিটিআরসি-র 'স্ট্রেংদেনিং দি রেগুলেটরি ক্যাপাসিটি অব বিটিআরসি প্রকল্পে'র মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের সাত কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আহসান হাবিব খান বিটিআরসি-র 'স্ট্রেংদেনিং দি রেগুলেটরি ক্যাপাসিটি অব বিটিআরসি প্রকল্পে'র মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ নিয়োগ ও রদবদল করা হয়। স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর উপ-পরিচালক আজহার আলীকে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব জাফর আলমকে বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম-এর সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এজিএম মীর মশিউল আলমকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব, সংস্থাপন উপ-সচিব ইলিয়াস ভুইয়াকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের উপ-নিবন্ধক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জসিমউদ্দিন আহমেদকে বিআইডব্লিউটিসি'র সচিব এবং বগুড়া সেনানিবাসের মিলিটারি এস্টেট অফিসার শফিকুল আহমেদকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিসি'র উপ-মহাব্যবস্থাপক তৌফিকুল আলমকে প্রত্যাহার করে উপ-সচিব পদে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২৪ঘ.