২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মওলানা আজাদ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ড ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ মসজিদ কাউন্সিলের সভাপতি মওলানা আবুল কালাম আজাদ ওরফে 'বাচ্চু রাজাকারের' বিরুদ্ধে রোববার আরও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যাকাণ্ড ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ মসজিদ কাউন্সিলের সভাপতি মওলানা আবুল কালাম আজাদ ওরফে 'বাচ্চু রাজাকারের' বিরুদ্ধে রোববার আরও একটি মামলা হয়েছে। এর আগে ২০ এপ্রিল তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটি মামলা হয়। এ মামলায় মওলানা আজাদ হাইকোর্ট থেকে ছয়মাসের আগাম জামিন নিয়েছেন। দুটি মামলায় তার শ্যালক মোহাম্মদ কাজীকেও আসামি করা হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে দুই 'রাজাকারের' বিরুদ্ধে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: ফরিদপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে মওলানা আজাদ ও মোহাম্মদ কাজীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় স্বামী হত্যার অভিযোগে মামলাটি করেছেন সালথা উপজেলার (সাবেক নগরকান্দা) বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জ্যোৎ