শেরপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুর সদর উপজেলার উপর দিয়ে রোববার বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে একজন মারা গেছেন। দুপুরে দেড়টা থেকে আধ ঘণ্টা স্থায়ী ঝড়ে উপজেলার বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় থেকে এখন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
নিহতের নাম- নাজিরা বেগম (৪০)। তিনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রহরী চকপাঠক এলাকার হযরত আলীর স্ত্রী।
ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘর-বাড়ি। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতে উঠতি বোরো ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম হায়াতুল্লাহ কালবৈশাখী ঝড়ে মহিলা নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24