২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ৩ ডাকাত নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল গ্রামে শনিবার রাতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ডাকাত ও ছয় গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

নোয়াখালী, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাঙচিল গ্রামে শনিবার রাতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে তিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক ডাকাত ও ছয় গ্রামবাসী। নিহতরা হলো- মাইনুদ্দিন, মোস্তফা ও মমিনউল্লাহ। আহত ডাকাতের নাম আজাদ। আহত গ্রামবাসী হলেন- নুরুল্লাহ (৩৬), খলিল (৩৫), সেলিম (২৭), শামসুদ্দিন (৩২), মো. আলী (৩১) এবং জাহাঙ্গীর (৩০)। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ডাকাত আজাদের অবস্থা আশংকাজনক। কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার কবির হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত তিনটার দিকে একদল ডাকাত আবুল হাশেম এবং অন্য এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। তিনি বলেন, "হাশেম বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মাইনুদ্দিন ও মোস্তফা মারা যান। গুরুতর আহত হন মমিনউল্লাহ। রোববার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।" কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, সংঘর্ষের সময় ডাকাতরা দুই রাউন্ড গুলি ছোঁড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১২০৭ ঘ.