২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলায়ও চ্যাম্পিয়ন দিদার

কক্সবাজার স্টেডিয়ামে ডিসি সাহেবের (জেলা প্রশাসক) বলী খেলায়ও চ্যাম্পিয়ন হন আব্দুল জব্বারের বলীখেলার কয়েকবারের চ্যাম্পিয়ন দিদার বলী। তিনি চট্টগ্রামের জব্বারের বলী খেলায় ৬ বার যুগ্ম চ্যাম্পিয়ন, দু'বার একক চ্যাম্পিয়ন এবং কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলায় এবারসহ টানা ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

কক্সবাজার, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার স্টেডিয়ামে ডিসি সাহেবের (জেলা প্রশাসক) বলী খেলায়ও চ্যাম্পিয়ন হন আব্দুল জব্বারের বলীখেলার কয়েকবারের চ্যাম্পিয়ন দিদার বলী। তিনি চট্টগ্রামের জব্বারের বলী খেলায় ৬ বার যুগ্ম চ্যাম্পিয়ন, দু'বার একক চ্যাম্পিয়ন এবং কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলায় এবারসহ টানা ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। শনিবার বিকেলে কক্সবাজার স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। দু'দিনব্যাপী এ খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বিকেল ৫টায়। চলে একটানা ৭ মিনিট। এর মাঝে মাঠে ঢুকে পড়ায় রেফারি ৩ মিনিট খেলা বন্ধ রাখেন। এরপর আবার শুরু হলে ৭ মিনিটের মাথায় দিদার বলীর মহেশখালী উপজেলার হোয়ানক এলাকার মাহমুদুল হক বলীকে পরাজিত করেন। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসীম উদ্দিন জানান, ১৯৫৭ সালে প্রথম কক্সবাজার স্টেডিয়ামে শুরু হয়েছিল এসডিও সাহেবের বলী খেলা। কালক্রমে তা হয়ে ওঠে ডিসি সাহেবের (জেলা প্রশাসক) বলী খেলা। তিনি বলেন, চ্যাম্পিয়ন বলীর জন্য পুরষ্কার হল ৮ হাজার টাকা, রানার্স আপ বলীর জন্য ৫ হাজার টাকা, দ্বিতীয় মেডেলের চ্যাম্পিয়ন বলীর জন্য ৬ হাজার টাকা, রানার্স আপ ৪ হাজার টাকা আর তৃতীয় মেডেলের চ্যাম্পিয়ন বলীর জন্য ৪ হাজার টাকা ও রানার্স আপের জন্য ৩ হাজার টাকার প্রাইজমানি। শুক্রবার বিকেলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এমএএন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে বলী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চূড়ান্ত খেলা দেখার জন্য গ্যালারি ও মাঠে দর্শক ছিল প্রায় ১১ হাজার। ডিসি সাহেবের বলী খেলা ও বৈশাখী মেলার সদস্য সচিব অরূপ বড়