২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন । তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

সুনামগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন । তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক নমু জানান, সন্ধ্যা ৭ টায় উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর, রগারপাড়া, বাশতলা, মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর, দূর্গাপুর, কুশিউড়া, বড়খাল, বাংলাবাজার গ্রামের উপর দিয়ে প্রায় ১০ মিনিট প্রচণ্ড ঝড় বয়ে যায়। দোয়ারবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া উদ্দিন জানান, ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.