২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনের জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি

পল্টন ময়দানে শনিবার বিকেলে অনুষ্ঠেয় শ্রমিক দলের জনসভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে বেইলি রোড়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে শনিবার বিকেলে অনুষ্ঠেয় শ্রমিক দলের জনসভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত চিঠিটি শুক্রবার সকালে বেইলি রোড়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন। শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ''শ্রমিক দলের জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জনসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার এবং জনসভাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। দলের বিশেষ বার্তা বাহকের মাধ্যমে চিঠিটি সকালে পৌঁছে দেওয়া হয়।'' নবম সংসদ নির্বাচনের পর পল্টন ময়দানের কোনো জনসভায় এই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএ/১৩১১ ঘ.