২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বৃষ্টি, ঢাকায় আবারো এক পশলা

সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও বৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও। দমকা হাওয়াসহ ঢাকাতে বৃষ্টি শুরু হয় রাত ১১ টা ২০ মিনিটের দিকে। সে সময় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু ১০/১৫ মিনিট পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টির সময় অনেককে আনন্দে ভিজতে দেখা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তৈয়বুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও বৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও। দমকা হাওয়াসহ ঢাকাতে বৃষ্টি শুরু হয় রাত ১১ টা ২০ মিনিটের দিকে। সে সময় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। কিন্তু ১০/১৫ মিনিট পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টির সময় অনেককে আনন্দে ভিজতে দেখা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তৈয়বুর রহমান জানান। আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার জাহিদ হোসেন রাত পৌনে ১২টার দিকে জানান, এতে গরম আরো কিছুটা কমবে। তবে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি তা বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি রাত ১২ টার দিকে জানান, রংপুর অঞ্চলে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রাতেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। সন্ধ্যা ৬ টা পর্যন্ত সেখানে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে তিনি জানান। আমাদের সিলেট প্রতিনিধি রাত ১২ টার দিকে জানান, বিকেল চারটার দিকে দমকা হাওয়াসহ সেখানে বৃষ্টি শুরু হয়। পরে দমকা হাওয়া থেমে গেলেও বৃষ্টি থামেনি। পড়ছিল একটানা। সেই সঙ্গে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল বলে তিনি জানান। আবহাওয়াবিদ সাদেকুল আলম জানান, সিলেটে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার জাহিদ জানান, এছাড়া যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দুই-একটি স্থানে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০২০ ঘ.