২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের কাজ ও সস্তায় খাদ্য কেনার সুযোগ দাবি

শ্রমিকদের কাজের নিশ্চয়তা ও সস্তায় খাদ্য কেনার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। নাগরিক উদ্যোগের সহযোগিতায় পার্টনারশিপ অব উইমেন ইন এ্যাকশন এ সমাবেশের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শ্রমিকদের কাজের নিশ্চয়তা ও সস্তায় খাদ্য কেনার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। নাগরিক উদ্যোগের সহযোগিতায় পার্টনারশিপ অব উইমেন ইন এ্যাকশন এ সমাবেশের আয়োজন করে। অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের শ্রম আইনের অন্তর্ভূক্ত করারও দাবি জানান বক্তারা। সমাবেশে শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী বলেন, "শ্রমিকদের শ্রমে এই শহর গড়ে উঠেছে। অথচ এই শহরে তাদের থাকা-খাওয়া ও কাজের নিশ্চয়তা নেই। তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে।" সভায় নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, "অপ্রাতিষ্ঠানিক খাত যেমন গৃহকর্মী, ইট ভাঙা শ্রমিক, ধানকলের নারী শ্রমিকদের শ্রম আইনের বাইরে রাখা হয়েছে। ফলে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের শ্রম আইন ২০০৬ এর আওতায় আনতে হবে।" সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসেন, 'বাঁচতে শেখ নারী'র সভাপতি ফিরোজা বেগম, গার্মেন্টস শ্রমিক নেতা লাভলী ইয়াসমিন, দলিত নারী নেত্রী মনি রানী দাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২২০০ ঘ.