কুড়িগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্ত থেকে বুধবার ভোরে বিডিআর ৮৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
উদ্ধার হেরোইন কুড়িগ্রাম কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
কেদার বিডিআর বিওপির কমান্ডার নায়েক সুবেদার নাজিম উদ্দিন বলেন, বুধবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০১৩ এর কাছে টহলদানরত বিডিআর জওয়ানরা কয়েকজন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা একটি চামড়ার ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীতি কুমার জানান, এ ব্যাপারে থানায় বিডিআর একটি জিডি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৫ ঘ.
bdnews24