২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিস্কুট কারখানার শ্রমিক খুন

যশোরে রেসকো বিস্কুট কারখানার শ্রমিক জাহিদ হোসেনকে হত্যা করা হয়েছে। অপহরণের পর সন্ত্রাসীরা তাকে ছুরি মেরে হত্যা করে। তিনি যশোর সদর উপজেলার মধু গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:39 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

যশোর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - যশোরে রেসকো বিস্কুট কারখানার শ্রমিক জাহিদ হোসেনকে হত্যা করা হয়েছে। অপহরণের পর সন্ত্রাসীরা তাকে ছুরি মেরে হত্যা করে। তিনি যশোর সদর উপজেলার মধু গ্রামের আবুল হোসেনের ছেলে। সদর ফাঁড়ির ইনচার্জ এসআই হারেছ আলী জানান, জাহিদ হোসেন (২২) শহরের ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরীর রেসকো বিস্কুট কারখানার একটি বিভাগে শ্রমিকের কাজ করতেন। কয়েকদিন আগে কর্তৃপক্ষ ওই বিভাগটি বন্ধ করে দেয়। এতে তিনি বেকার হয়ে পড়েন। বিভাগটি চালু হয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ-খবর নিতে জাহিদ মঙ্গলবার বিকেলে কারখানায় যান বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৯টার দিকে জাহিদ বাড়ি ফেরার জন্য রওনা দিলে কারখানার সামনে থেকে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে মান্দে গ্রামে নিয়ে যায়। এরপর তাকে ছুরি মেরে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন। পুলিশ কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/টিআর/২২২০ ঘ.