ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর, পটুয়াখালী ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে বুধবার বিকেলে নাটোরের সদর উপজেলায় একজন, সকালে পটুয়াখালী সদর উপজেলায় দু'জন এবং মঙ্গলবার রাতে বাগেরহাট সদর উপজেলায় একজন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো খবর-
নাটোর: নাটোর সদর উপজেলার ফুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং ২০ জন আহত হয়।
নিহত বাসযাত্রী মুস্তাকিন (৩৫) রাজশাহীর ছোট বাঘা উপজেলার একজন দিনমজুর।
আহত রাজশাহী বাঘা উপজেলার কলিগ্রামের মো. দুলা (৫০), শুকুর আলী (৩০), জফের আলী (৩২), খয়ের হাটের আইনুদ্দিন (৩২), নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের ফুলবানু (৩৫), কৈগ্রামের উমেদ আলী (৫৫), তায়েম উদ্দিন (৬৫), পেট্রোবাংলার খলিল উদ্দিন (৩৫), পাকুরিয়ার রইচ উদ্দিন (৩৮), কাঁঠালবাড়ীয়ার সুফিয়া বেগম (৫০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস (৫০), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রেজাউল (৪৮), আবু সাইদ (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার নয়নকে (১৭) নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আবু সাইদ, নয়ন ও আইনুদ্দিনের অবস্থা আশংকাজনক। আহত আরও ৬জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন জানান, বুধবার বিকেলে নাটোর থেকে বগুড়ার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস নাটোর-বগুড়া মহাসড়কের ফুলতলা এলাকায় রাস্তার ধারে থেমে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের খাদে পড়ে যায়। এতে মুস্তাকিন ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে নাটোর দমকর বাহিনীর লোকজন এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়রি হয়েছে।
পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া কালভার্ট এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বাসযাত্রী সুফিয়া বেগম (৩৫) ও মনিরা বেগম (১) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আহত পপি (১১), খুশি (৩৫), আজিজুর রহমান (৪৫), আতুল চন্দ্র (৫৫), কলি বেগম (৪), রফিক (৩৫), মাসুদ খান (৪০), রোকসানা (৩৫), সাফিয়া বেগম (৪৫), উজ্জ্বল মীর (১৭), নওসিন (৩), মাসুম বিল্লাহ (২৬), হারুন গাজী (৪০), লুৎফুন্নার (৫০), আমেনা বেগম (৪০), মজিবুর রহমান (৩৭) ও অহেদ খানকে (৫০) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ দু'জনসহ অপর আহতদের নাম জানা যায়নি।
পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুজ্জামান জানান, বুধবার সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস লোহালিয়া থেকে দশমিনার উদ্দেশে যাচ্ছিল। কালভার্ট এলাকায় এসে একটি টমটমকে পাশ কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়।
আহত বাস চালক মজিবুর রহমানকে (৩৭) আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাটগম্বুজ মসজিদ এলাকায় একটি যাত্রীবাহী টেম্পু রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন।
নিহত তপন কুমার পাল (৪৩) বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের বীরেন্দ্র নাথ পালের ছেলে।
তপনের আত
bdnews24