২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের ২৪ পদে রদবদল

প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের ২৪টি পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের ২৪টি পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এসব রদবদল করা হয়। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মজনুল আহসান এবং ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর সদস্য (জেলা জজ) শওকত হোসেনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুল হককে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবং বিআইডব্লিউটিসি'র পরিচালক আতাউল হক মোল্লাকে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। উপ-সচিবদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের কামালউদ্দিন আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফয়েজ আহমেদ ভূইয়াকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের মাহবুবুন নাহারকে অর্থ বিভাগে, ওএসডি উপ-সচিব আবুল হোসেনকে তথ্য মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত মলয় কুমার রায়কে ভূমি মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খন্দকার মোখলেসুর রহমানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক শেখ আলাউদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ে, প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক আকরাম হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে ও সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত তপন কুমার বনিককে সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব অপরূপ চৌধুরীকে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের পরিচালক, খন্দকার আবুল কালাম আজাদকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উপ-পরিচালক ও মঞ্জুর আলম ভূইয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক, ঢাকার ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার কমল কান্তি বৈদ্যকে শিল্পকলা একাডেমীর সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক নাজমূল আহসান মজুমদার, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আব্দুল হাই এবং শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল আজিজকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) উর্ধ্বতন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা বিমল চন্দ্র দাসকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব হুমায়ুন কবিরকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক ও যানবাহন অধিপ্তরের পরিচালক তপন কুমার সরকারকে বিআরটিএ'র পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এছাড়া ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষা অধ্যাপিকা মাহফুজা চৌধুরীকে একই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরির বয়স শেষ হওয়ায় এ মাসেই তার অবসরে যাওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১০ঘ.