কুষ্টিয়া, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে বুধবার ভোরে র্যাবের সঙ্গে 'ক্রসফায়ারে' লাল চাঁদ বাহিনীর প্রধান লাল চাঁদ (৪৫) নিহত হয়েছে।
র্যাব-১২ এর কুষ্টিয়া ইউনিটের মেজর সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাল চাঁদ ও তার সঙ্গীদের আটক করতে র্যাবের একটি গোয়েন্দা দল ভোর পাঁচটায় হোসেনাবাদ গ্রামে অভিযান চালায়। এসময় র্যাবের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধে লাল চাঁদ নিহত হয়।"
ঘটনাস্থল থেকে র্যাব একটি এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাসান জানান, লাল চাঁদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ছয়টি হত্যা মামলাসহ এক ডজন মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমইউএস/এফএফ/১২৩৭ ঘ.
bdnews24