২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় বুধবার একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ইছাইল নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ছিলেন মাইক্রোবাসটির যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 05:35 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

টাঙ্গাইল, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলায় বুধবার একটি মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সকাল ৮টার দিকে উপজেলার ইছাইল নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ছিলেন মাইক্রোবাসটির যাত্রী। নিহতরা হচ্ছেন- মির্জাপুরের পাঁচদানা গ্রামের রহম আলী (৭৫) ও তার নাতি সজীব (৮)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওসি জাহাঙ্গীর বলেন, "এতে ঘটনাস্থলে দাদা রহম আলী ও নাতি সজীবের মৃত্যু হয়।" তিনি জানান, বিদেশ থেকে আসা এক আত্মীয়কে নিয়ে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ওই বাসটিতে করে বাড়িতে ফিরছিলেন তারা। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। চালকরা পলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এজে/১২২৩ ঘ.