২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পিপলস জুট মিলে আগুন

খুলনা খালিশপুর শিল্পাঞ্চলের বেসরকারি পিপলস জুট মিলে মঙ্গলবার সকালে আগুন লেগে পাটসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মিলের উপ সমন্বয়ক রামচন্দ্র সন্যাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

খুলনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা খালিশপুর শিল্পাঞ্চলের বেসরকারি পিপলস জুট মিলে মঙ্গলবার সকালে আগুন লেগে পাটসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মিলের উপ সমন্বয়ক রামচন্দ্র সন্যাসী। তিনি জানান, আগুন লাগার ঘটনায় মিলের প্রধান নিয়ন্ত্রক (কন্ট্রোলার) আবদুর রশীদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মিল কর্মকর্তারা জানান, সকালের পালায় মিলের উৎপাদন কক্ষে শ্রমিকরা কাজ করছিলেন। সোয়া ১১টার দিকে হঠাৎ করেই আগুন লাগে। শ্রমিকরা মিলের ভেতরের পানির পাম্পের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের উপ সমন্বয়ক রামচন্দ্র জানান, তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- সহকারী মহাব্যবস্থাপক সারওয়ার ইমরান, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আবদুল ওহাব। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও তিনি জানান। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাষ্টায়ত্ত পিপলস জুট মিলটি সরকার গতবছর কাজী ফার্মের কাছে ইজারা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.