২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির প্রতিবাদে নবীনগরের টেম্পো শ্রমিকদের ধর্মঘট

চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিনটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে নবীনগর উপজেলা টেম্পু শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে সকাল ৯টা থেকে নবীনগর-ছলিমগঞ্জ, নবীনগর-শ্যামগ্রাম ও নবীনগর-মাঝিআরা সড়কে টেম্পো রিকশাসহ কোন যানবাহন চলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিনটি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে নবীনগর উপজেলা টেম্পু শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে সকাল ৯টা থেকে নবীনগর-ছলিমগঞ্জ, নবীনগর-শ্যামগ্রাম ও নবীনগর-মাঝিআরা সড়কে টেম্পো রিকশাসহ কোন যানবাহন চলছে না। নবীনগর উপজেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু লোক অবৈধভাবে দীর্ঘদিন ধরে যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছে। এ ব্যাপারে পুলিশের কাছে বার বার অভিযোগ করেও কোন ফল না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৮৪২ ঘ.