২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপদাহ সহ্য করতে হবে আরো দু'তিন দিন

আরো এক দফা বেড়েছে গরম। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আগের দিনের চেয়ে বেশি। বিরাজমান তাপপ্রবাহ আরো দু'তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা বিগত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আরো এক দফা বেড়েছে গরম। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আগের দিনের চেয়ে বেশি। বিরাজমান তাপপ্রবাহ আরো দু'তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা বিগত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার রাজধানীতেও তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশি ছিল। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার তা ছিল ৩৮দশমিক ৭। আবদুল মান্নান বলেন, "এ তীব্র তাপপ্রবাহ আরো দু'তিন দিন অব্যাহত থাকতে পারে। কিছুটা বৃষ্টি হলে তাপদাহ কিছুটা কমতে পারে।" তিনি জানান, খুলনা, ঢাকা ও রাজশাহী বিভাগে বিরাজমান তীব্র তাপদাহ এবং কুমিল্লা, বরিশাল এবং পটুয়াখালীতে বিরাজমান মৃদু তাপদাহ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলাসহ সারা দেশের আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে। এছাড়া নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ দশমিক ৬, খুলনায় সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৬, বরিশালে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপদাহের সঙ্গে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া পরিস্থিতির অবনতি ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৪৮ঘ.