২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল শহরে বোমা বিস্ফোরণ

শহরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ বাজার এলাকায় সোমবার রাতে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত পরিচয়ের দু'জন লোক মটরসাইকেলযোগে বোমা ফাটিয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার দিকে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

নড়াইল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ বাজার এলাকায় সোমবার রাতে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত পরিচয়ের দু'জন লোক মটরসাইকেলযোগে বোমা ফাটিয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার দিকে পালিয়ে যায়। তবে বহন করার সময় এটি পড়ে গিয়েও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বোমা বিস্ফোরণের পর পুলিশ সন্ত্রাসীদের ধাওয়া করেও ধরতে পারেনি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১০ ঘ.