চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটো রিকশা চালকদের সোমবার হঠাৎ করে ডাকা ধর্মঘটের সময় বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় চালকরা যাত্রীদের লাঞ্ছিত করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
মিটারে নির্ধারিত ভাড়ায় অটো রিকশা চালানোর নিয়ম বাতিল এবং ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানি বন্ধের দাবিতে সিএনজি অটো রিকশা চালক-শ্রমিক কল্যাণ পরিষদ এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সোমবার আকস্মিকভাবে এ ধর্মঘট ডাকে।
ধর্মঘটের কারণে সকাল থেকেই অফিসমুখীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। নির্ধারিত সময়ের অনেক পরে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় তাদের।
প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের মাঝে দেখা গেছে ব্যাপক অসন্তোষ।
রোববার পর্যন্ত তারা এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
সকাল থেকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, দেওয়ান হাট মোড়, চট্টগ্রাম বন্দর, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও যাত্রীদের লাঞ্ছিত করা হয়েছে। এ সময় দেওয়ান হাট এলাকায় পুলিশের একটি মোটর সাইকেলে চালকরা আগুন ধরিয়ে দেয়। এছাড়া পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে।
চট্টগ্রাম মহানগরীতে প্রায় ১৩ হাজার সিএনজি অটো রিকশা রয়েছে। মহানগর পুলিশ সিএনজি চালকদের মিটারে চালানোর নির্দেশ দিলেও তারা তা মানছে না। স
bdnews24