২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ: দু'টি গাড়িই ভষ্মীভূত

গাজীপুর সদরের মৈরান এলাকায় বাইপাস বিশ্বরোডে রোববার রাতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দু'টি রাস্তার পাশে পড়ে গিয়ে আগুন ধরে এবং সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী মামুন (২৫) ও আল আমিন (২৮) সামান্য আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 07:17 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

গাজীপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের মৈরান এলাকায় বাইপাস বিশ্বরোডে রোববার রাতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দু'টি রাস্তার পাশে পড়ে গিয়ে আগুন ধরে এবং সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী মামুন (২৫) ও আল আমিন (২৮) সামান্য আহত হন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়দেবপুর দমকল স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে কালীগঞ্জগামী ইট বোঝাই একটি ট্রাক মৈরান মোড়ে এলে বিপরীতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু'টি রাস্তার পাশে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে গাড়ি দু'টিতে আগুন ধরে। এর আগেই উভয় গাড়ির আরোহীরা বের হয়ে আসেন। তিনি বলেন, "দুর্ঘটনার অনেক পরে তারা খবর পান। যান্ত্রিক ত্র"টির কারণে গাড়ি দু'টিতে আগুন ধরেছে বলে জানান তিনি।" জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ দুর্ঘটনায় দু'জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৫ ঘ.