ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ও বাঙালি অধিবাসীদের সরিয়ে আনার আহবান জানিয়েছেন দেশের প্রবীণ একজন শিক্ষক।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আদিবাসীদের আইন নিয়ে আয়োজিত এক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায় বলেছেন, "বছরের পর বছর ধরে উপনিবেশিক দৃষ্টিভঙ্গী থেকে পার্বত্য এলাকায় সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ অবাঞ্ছিত। সামরিক বাহিনী সেখানে অনেক সমস্যার জন্ম দিয়েছে।"
জাতিসত্ত্বা বিষয়ক বইয়ের লেখক এবং শিক্ষা আন্দোলনের অগ্রণী কর্মী পদার্থবিজ্ঞানের প্রবীণ এই অধ্যাপক বলেন, "দেশের আর পাঁচটা জেলায় যদি সামরিক বাহিনীর উপস্থিতির প্রয়োজন না হয় তবে পার্বত্য এলাকায় কেন সামরিক বাহিনী থাকা দরকার ? সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষী বাহিনী থাকবে।"
তিনি মনে করেন, "পার্বত্য এলাকার জনমানুষের বৈশিষ্ট্য ধরে রাখতে হলে সেখান থেকে বাঙালি অধিবাসী ও সামরিক বাহিনীর সরে আসা উচিত।"
স
bdnews24