ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলগাঁওয়ের যুবদল নেতা মো. নূরুল ইসলাম ওরফে বাবু মোল্লা হত্যা মামলায় দু'জনকে মৃত্যুদন্ড এবং দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মাসদার হোসেন বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো মো. শাহ আলম ওরফে জিনের বাদশা এবং মামুন ওরফে ভাগিনা মামুন। রায় ঘোষনার সময় তারা আদালতে হাজির ছিল।
যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো জাকির হোসেন সেন্টু, জাকির হোসেন, সায়োরার হোসেন, মাসুদ হোসেন ঠান্ডু, সিদ্দিক রহমান, সুলতান জমাদার, আলিম খান এবং পলাতক রয়েছে লোকমান হোসেন, ফিরোজ শেখ এবং ফারুক মৃধা।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দু'বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০০৪ সালের ৫ অক্টোবর পূর্ব শত্র"তার জের ধরে বাবু মোল্লাকে দণ্ডিতরা রাজধানীর খিলগাঁওয়ের ১ নম্বর সড়কের সি ব্লকের ১৭ নম্বর বাসা থেকে অপহরণ করে। পরে মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাবু মোল্লাকে অপহরণের অভিযোগে তার স্ত্রী নিলুফা আক্তার একটি অপহরণের মামলা দায়ের করেন। পরে অপহরণের অভিযোগের সঙ্গে হত্যার অভিযোগ যুক্ত করা হয়।
মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২০৪৯ ঘ.
bdnews24