ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মে দিবস উপলক্ষে ১ মে সংবাদপত্র কার্যালয় বন্ধ থাকবে। ফলে ২ মে কোনো দৈনিক প্রকাশিত হবে না।
বৃহস্পতিবার নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কার্যনির্বাহী কমিটির বৈঠকে পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৮২৫ ঘ.
bdnews24