ভোলা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ভোলা বাস মালিক সমিতি। ধর্মঘট শুরুর ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল থেকে জেলার সব রুটে যান চলাচল শুরু হয়েছে।
ভোলা-চরফ্যাশন রুটে ঝুঁকিপূর্ণ ৬০ কিলোমিটার সড়ক মেরামতের দাবিতে ভোলা বাস মালিক সমিতি বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ফলে সারাদেশের সঙ্গে ভোলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সপ্তাহের মধ্যে ভোলা-চরফ্যাশন সড়কের মেরামত শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সোয়েব আহমেদ। তাদের আশ্বাসের পরিপ্র্রেক্ষিতে এবং জনগণের দুর্ভোগ লাঘবের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১১৩৬ ঘ.
bdnews24