২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিঠি দিয়ে মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি

উড়ো চিঠি দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদ মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- উড়ো চিঠি দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদ মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল মুজাহিদুল ইসলাম সেলিমের নামে ওই চিঠিটি সিপিবি প্রধান কার্যালয়ে আসে। বুধবার সিপিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, চিঠিতে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগের বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে। সেইসঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিমের জীবননাশের হুমকি দেওয়া হয়। চিঠির প্রেরক নিজের পরিচয় সম্বন্ধে বলেছেন, "আমি তালেবান সদস্য। আপনার পাশেই আছি। একটি গুলিই লক্ষ্য।" এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠিটা পাওয়ার পর ব্যাস্ততাসহ নানা কারণে কাউকে জানানো হয়নি। এ বিষয়ে তিনি এখনও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনও অভিযোগও করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএমএ/এইচএ/২১৩৫ঘ.