২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত

কেরানীগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হল সজল (২০) ও সবুজ (১৮)। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজী গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যার পরে সজল ও সবুজ এবং অজ্ঞাতনামা আরো দু'জন যাত্রাবাড়ী থেকে একটি সিএনজি অটোরিক্সা ভাড়া করে। কেরানীগঞ্জের পানিগাঁ পৌঁছে তারা ড্রাইভার মামুনকে ছুরি মেরে গাড়িটি নিয়ে যায়। মামুনের চিৎকারে আশেপাশের লোকজন এসে সিএনজিটি ধরে ফেলে ও দু'জনকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্য দু'জন পালিয়ে যায়। উপ-পরিদর্শক জানান, খবর পেয়ে সজল ও সবুজকে জনতার হাত থেকে রক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে ভোর রাত আড়াইটায় তারা মারা যায়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কেএইচ/এসআইটি/এসকে/২১১২ঘ.