ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা ডা. মঞ্জুলা আনোয়ারাকে সোমবার দাফন করা হবে। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন।
শনিবার রাতে মঞ্জুলা রাজধানীর এ্যাপেলো হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
প্রয়াতের দৌহিত্র মুহাম্মদ রেজাউল হক টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''তার নানী লাশ বর্তমানে বারডেম হাসপাতালের হিমঘরে রয়েছে। কাল সোমবার সড়কপথে গোপালগঞ্জ নিয়ে যাওয়া হবে। সদর থানায় জানাজে জানাজার পর পারিবারিক গোরস্থানেই তাকে দাফন করা হবে।''
তিনি জানান, মঞ্জুলার ছোট মেয়ে রোববার রাতেই যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছাবেন।
মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের জন্য অস্থায়ীভাবে নির্মিত হাসপাতাল, ট্রেনিং ক্যাম্প ও অস্ত্রাগারের পরিচালক ডা. আনোয়ার আলীর (প্রয়াত) সহধর্মনী মঞ্জুলা আনোয়ার মৃত্যুকালে ২ ছেলে ও ৪ মেয়েসহ আত্বীয় স্বজন রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৭৫৬ ঘ.
bdnews24