ঢাকা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি রোববার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দাপ্তরিক কাজের জন্য কোটি টাকার গাড়ি কেনার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিনের বৈঠকে কমিটি মন্ত্রীর নাম করে গাড়িটি কেনার টেন্ডার ঘোষণার কথিত উদ্যোগের জন্য সাবেক এক যোগাযোগ সচিবকেও তলব করেছে।
যোগাযোগ সচিব আলী কবির স্বীকার করেছেন, টেন্ডারে মন্ত্রীর নাম উল্লেখ করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
ক্ষমতাসীন দলের সাংসদ গোলাম মওলা রনি মন্ত্রীর জন্য বিলাসবহুল গাড়ি কেনার বিষয়টি বৈঠকে তোলেন।
মন্ত্রণালয় কোন কর্তৃত্বের আওতায় মন্ত্রীর নাম উল্লেখ করে গাড়ি কেনার টেন্ডার দেয়- রনি এ প্রশ্ন তোলেন। তিনি একে আইনের পরিপন্থী বলে আখ্যায়িত করেন।
কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম মঞ্জু প্রশ্নকর্তা রনিকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রী কী গাড়ি বাছাই করার জন্য শো-রুমে যেতে পারেন এবং তারপর টেন্ডার দিতে পারেন?"
দশ সদস্যের নজরদারি কমিটিতে একমাত্র বিরোধীদলীয় সদস্য মঞ্জু বলেন, যোগাযোগ সচিব এ ব্যাপারে ভুল হওয়ার কথা স্বীকার করে বলেছেন, মন্ত্রণালয় গাড়ি কিনতে পারে। কিন্তু টেন্ডারে মন্ত্রীর নাম ব্যবহার করা উচিত নয়।
মঞ্জু জানান, আলী কবির কমিটিকে বলেছেন, তার পূর্বসূরী
(ইকবাল মাহমুদ) এ ফাইল অনুমোদন করেছেন।
রনি এরপর মন্ত্রীর তৎকালীন সচিবকে নিয়ে শো-রুমে গিয়ে কোটি টাকা দামের গাড়ি পছন্দ করা নিয়ে প্রশ্ন তোলেন।
মঞ্জু বলেছেন, সচিব এর উত্তরে বলেন, বিষয়টি মন্ত্রীর উপস্থিতিতেই আলোচিত হওয়া উচিত।
সৈয়দ আবুল হোসেন এখন চীন রয়েছেন।
কমিটি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বিষয়টি ব্যাখ্যা করতে সাবেক সচিব আলী কবিরকে আগামী বৈঠকে আসতে বলেছেন।
মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার দপ্তর সজ্জিত করতে বিপুল অর্থ ব্যয় করেছেন বলেও প্রচারমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24