২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই বিডিআর সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পিলখানার ঘটনায় আরো দুই বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন সিপাহী সুচি মারমা ও সিপাহী চন্দ্রনাথ। এই নিয়ে মোট ৩৭ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় আরো দুই বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন সিপাহী সুচি মারমা ও সিপাহী চন্দ্রনাথ। এই নিয়ে মোট ৩৭ বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। শনিবার মহানগর হাকিম সাহাদৎ হোসেন তার খাসকামরায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এছাড়া এদিন ৫ দিনের রিমান্ড শেষে ৩০ বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। পুনরায় রিমান্ডের আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এইচএ/২২৩০ ঘ.