২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে জাল নোট উদ্ধার

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাত লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ অভিযান চলাকালে এর সঙ্গে জড়িত সন্দেহে ইউছুপ (২৫), ওয়াহিদ (২৪) ও বশির (৩৫) নামের তিনজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কুমিল্লা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাত লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ অভিযান চলাকালে এর সঙ্গে জড়িত সন্দেহে ইউছুপ (২৫), ওয়াহিদ (২৪) ও বশির (৩৫) নামের তিনজনকে আটক করা হয়েছে। দাউদকান্দি থানার সহকারী উপ-সহকারী পরিদর্শক (এএসআই) বিল্লাল হোসেন জানান, দুপুরে মহাসড়কের বলদাখাল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে নিয়মিত তল্লাশিকালে একটি ব্যাগে এ নোটগুলো পাওয়া যায়। তিনি জানান, উদ্ধার করা জালনোটের মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৫শ' টাকা হল ৫শ' টাকার এবং চারটি হল একশ টাকার নোট। মোট ৬ লাখ ৯০ হাজার ৯শ' টাকা। এ ব্যপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.