মেহেরপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে মুজিবনগর থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি বলেন, "দেশ আজ মুক্ত হলেও জঙ্গিবাদ ও মৌলবাদ আবার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। তাই মৌলবাদ-জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
শুক্রবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগরের আমবাগানে এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, "স্বাধীনতার ৩৮ বছর পরও স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে। তৎকালীন প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমান জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে এই বিতর্ক সৃষ্টি করে দেশকে পিছিয়ে দিয়েছেন।"
সকাল সাড়ে ১০টায় মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর জাতীয় পতাকা উত্তোলনের সময় তারা মুক্তিযোদ্ধাদের দেওয়া সালাম গ্রহণ করেন।
১৯৭১ সালে মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অব অনার জানানো ১২ জনের মধ্যে পাঁচজন এসময় উপস্থিত ছিলেন। তারা হলেন- অস্থির মল্লিক, লিয়াকত আলী, হামিদুল হক, আজিমুদ্দিন শেখ ও সিরাজুদ্দিন। বাকি ৭ জন এরই মধ্যে মারা গেছেন। তাদের সবার বাড়ি মুজিবনগরে।
পতাকা উত্তোলনের পর আমবাগানে নির্মিত শেখ হাসিনা মঞ্চে মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেরপুরের তৎকালীন (১৯৭১ সাল) মহকুমা প্রশাসক তৌফিক
bdnews24