২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় হিজবুত তাওহীদের জেলা আমিরসহ ৩১ জন গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার লোহাপট্টি থেকে শুক্রবার দুপুরে ইসলামপন্থী সংগঠন হিজবুত তাওহীদ এর জেলা আমিরসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর সোয়া ১২টার দিকে পথের দিশা নামে একটি কার্যালয় থেকে এদের গ্রেপ্তার করা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কুষ্টিয়া, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গি সন্দেহে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার লোহাপট্টি থেকে শুক্রবার দুপুরে ইসলামপন্থী সংগঠন হিজবুত তাওহীদ এর জেলা আমিরসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর সোয়া ১২টার দিকে পথের দিশা নামে একটি কার্যালয় থেকে এদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুলউদ্দিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জঙ্গি সন্দেহে এ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লিফলেটসহ সংগঠনের কাগজপত্র, জিহাদী বই, কিছু সিডি এবং অল্প পরিমাণে বিস্ফোরক জাতীয় দ্রব্য পাওয়া গেছে। তিনি জানান, দুপুর সোয়া ১২ টার দিকে পুলিশ পথের দিশা নামের হিজবুত তাওহীদের অফিসটি ঘিরে ফেলে। ওই সময় টিনসেড ভবনটির ভেতর সংগঠনের জেলা আমির মাহবুব আলীর নেতৃত্বে গোপন বৈঠক চলছিল। দুপুর ২টা পর্যন্ত ওই অভিযানে পুলিশ কার্যালয় তল্লাশি করে। জেলা আমির মাহবুব আলী ছাড়াও আটক হিজবুত তাওহীদের অপর সদস্যরা হলেন- সোহায়ের পান্না (৪০), হান্নান খান (৩৮), শাহজাহান ওমর (৪০), সাইফুল ইসলাম (৩৫), আব্দুর রাজ্জাক (৩৫), জাফির (২৭), রুহুল আমিন (৩২), নজরুল ইসলাম (৩৫), সাইদুর রশিদ (৩২), আবু বক্কর (৩০), মাহমুদুল হাসান (৩৮), লিয়াকত (৩৫), কাশেম (৩০), বাবলু (২৫), নুরুল হক (২৮), রাজ্জাকুর (২৭), মিকাঈল (২৫), শফিউল (৩০), আনিসুর রহমান (৩২), আল আমিন (২৩), জাহাঙ্গীর হোসেন (৩০), রাজ্জাক (২৪), জীবন (২৩), মানিক (২৫), আজিজ (২২), রেজাউল করিম (২৮), বাবুল (২৫), আনিস (২২), সাইফ (২৪), লিটন (২২)। এদের বাড়ি কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায়। ওসি বাবুল জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বিস্ফোরক কিনা তা পরীক্ষা না করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ সুপারের কার্যালয়ে মাহবুব আলীকে জিজ্ঞাসাবাদ করার পর থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে মাহবুব আলী বলেছেন- তারা সবাই ইসলাম ভিত্তিক সংগঠন হিজবুত তাওহীদের সঙ্গে জড়িত। আজ (শুত্রবার) তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক ছিল। বৈঠকে দলের সদস্যদের নামাজের নিয়ম-কানুন শেখানো হচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮১১ ঘ.