২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজরের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সেনাবাহিনীর এক মেজরসহ তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে নয়াপল্টনের ব্যবসায়ীর দায়ের করা মামলায় আগামি ২১ জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্তপ্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সেনাবাহিনীর এক মেজরসহ তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে নয়াপল্টনের ব্যবসায়ীর দায়ের করা মামলায় আগামি ২১ জুলাইয়ের মধ্যে পুলিশকে তদন্তপ্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে ঢাকার মহানগর হাকিম কনিকা বিশ্বাস এ আদেশ দেন। সোমবার ৬৪/৪ নয়াপল্টনের মেসার্স শামসুদ্দিন ওভারসীজের মালিক মো. শামসুদ্দিন এ মামলা করেছিলেন। মামলায় বলা হয়, জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ২৬ জুলাই নয়াপল্টন কমিউনিটি সেন্টারে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে কর্মরত ১৭ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর সরোয়ার, ফকিরাপুলের ইনার সার্কুলার রোডের শতাব্দী সেন্টারের আব্দুস সামাদ ও পিরোজপুর জেলার সদর থানার ব্রাহ্মণকালী গ্রামের মো. সাইফুল ইসলাম বাদির অফিসে এসে ও পরে তাকে যৌথ বাহিনীর ক্যাম্পে নিয়ে মারধর করে ও হত্যার চেষ্টা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০৫৭ঘ.