২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মা মারা গেছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনের মা রাহিমা খাতুন শনিবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। প্রতিমন্ত্রী জানান, অস্্্স্থু অবস্থায় ঢাকা নেওয়ার পথে উল্লাপাড়া হাসপাতালে রাত প্রায় ১২টার দিকে তার মা মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

পাবনা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনের মা রাহিমা খাতুন শনিবার রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। প্রতিমন্ত্রী জানান, অস্্্স্থু অবস্থায় ঢাকা নেওয়ার পথে উল্লাপাড়া হাসপাতালে রাত প্রায় ১২টার দিকে তার মা মারা যান। রোববার বাদ যোহর বেড়ার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাকে ব্রিশালিখা কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। রাহিমা খাতুন ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা জাসদ সভাপতি আমিরুল ইসলাম রাঙ্গা, ওয়ার্কার্স পার্টির সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৮ ঘ.