ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জোট সরকারের আমলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি পদোন্নতির ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে বঞ্চনার অভিযোগ করেছেন এক চিকিৎসক।
চিকিৎসক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দফা সাক্ষাতকার বাতিল করার পর তৃতীয় দফা যখন তাদের ডাকা হয় তখন প্রথমে নির্বাচিত চারজন ছাড়াও আরো সতেরোজন হাজির হন। শেষ পর্যন্ত সাতজনকে পদোন্নতির সুপারিশ করা হয় যার মধ্য থেকে তিনি বাদ পড়ে যান।
ফারুক পদোন্নতি পাওয়া কয়েকজনের পরিচয় উল্লেখ করে জোর দিয়ে বলেছেন রাজনৈতিক বিবেচনায় তারা নির্বাচিত হওয়ায় তাকে বাদ পড়তে হয়।
ঘটনার বর্ননা দিয়ে ফারুক বলেন, ২০০৪ সালের ২৮ নভেম্বর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি বিভাগে চারটি সহযোগী অধ্যাপক পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। ২৪ বিভাগীয় প্রার্থী দরখাস্ত জমা দেন। পরে কর্ম কমিশন দরখাস্ত যাচাই-বাছাই করে চার প্রার্থীর নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করে।
২০০৫ সালের ১১ সেপ্টেম্বর সাক্ষাৎকার গ্রহণের কথা থাকলেও ৮সেপ্টেম্বর কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই তারিখে পরীক্ষা হবে না।
এর ৮ মাস পর এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত পরীক্ষা ২০০৬ সালের ২১ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। ফারুক দাবি করেন, কমিশনের এক সদস্য সাক্ষাৎকারের আগের দিন চার প্রার্থীকে মৌখিকভাবে জানান, 'অনিবার্যকারণে' সেদিনও সাক্ষাৎকার নেওয়া সম্ভব হবে না।
ফারুক অভিযোগ করেন, একই বিজ্ঞাপনের উল্লেখ করে ৩১ মে ওই পদের জন্য নতুন করে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়। যদিও আগে বলা হয়েছিল নতুন কোনো কার্ড ইস্যু করা হবে না। সাক্ষাৎকারের নতুন তারিখ ১৫ জুন হাজির হন ২১ প্রার্থী। অর্থাৎ চার প্রার্থীর সঙ্গে যুক্ত হন আরো ১৭ প্রার্থী।
ফারুক বলেন, একই বিজ্ঞাপনের সূত্র ধরে দুই দফা পেছানোর পর সাক্ষাৎকার নিয়ে কমিশন প্রথম দফায় যোগ্য বলে বিবেচিত চারজনের মধ্য থেকে তিনজন এবং নতুন করে চারজনসহ ৭ জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।
প্রথম দফায় যোগ্য বলে বিবেচিত কিন্তু বাদ পড়া ডা. গোলাম মহিউদ্দিন ফারুক অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি যোগ্য হওয়া সত্ত্বেও আমাকে অনিয়ম করে বাদ দেওয়া হয়েছে।"
'অযোগ্য দলীয় প্রার্থীদের' সুযোগ করে দেওয়াই দীর্ঘ দেড় বছরের দীর্ঘসূত্রতা ও নিয়ম ভাঙার কারণ বলে তিনি অভিযোগ করেন।
ফারুক অভিযোগ করেন, 'অনিয়মের মাধ্যমে' বাছাইকৃতদের মধ্যে ডা. এ কে এম হামিদুর রহমান ও ডা. সৈয়দ আকরাম হোসেন শিক্ষা জীবনে তৃতীয় প্রচেষ্টা এবং ড. ফরহাদ হালিম ডোনার দ্বিতীয় প্রচেষ্টায় সংশ্লি
bdnews24