২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের লাশ উদ্ধার, গ্রেপ্তার এক

বরিশালের উজিরপুরে বুধবার একটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হান্নান খান নামের একজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

বরিশাল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের উজিরপুরে বুধবার একটি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হান্নান খান নামের একজনকে আটক করেছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে খলিলুর রহমান সিকদারকে খুন করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাররুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মশাং গ্রামে খলিলুর রহমান সিকদারের সঙ্গে হাসেম শেখ নামের এক ব্যক্তির জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে মঙ্গলবার বিকেলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বুধবার সকালে মশাং গ্রামের মন্ডলের ভিটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলশ এসে লাশ উদ্ধার করে। খলিলুর রহমানের স্ত্রী সাহেরা খাতুন বাদী হয়ে এ ব্যাপারে উজিরপুর থানায় ১১জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯৪৫ ঘ.