রংপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামে একটি দিঘী নিয়ে বিরোধকে কেন্দ্র করে সোমবার ভোরে হামলা চালিয়ে ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
আহত হয়েছে আরও ১০ জন। এদের মধ্যে ৪ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মায়াগাড়ী গ্রামে বিখ্যাত হরিণ সিংহার দিঘী নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের এমদাদে গ্র"প বলে পরিচিত একদলের সঙ্গে রমজান গ্র"পের দীর্ঘদিন বিরোধ চলছিল।
সোমবার ভোরে রমজানের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে এমদাদের লোকদের ওপর হামলা চালায়। এতে ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ৪ জন মারা যায়।
নিহতরা হলেন কফিল উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস (৩০) , ইউসুফ আলীর পুত্র নজরুল ইসলাম (২৮) , আব্দুস সামাদের পুত্র রেজওয়ান (২৫) ও সয়ের উদ্দিনের পুত্র সাইদুল ইসলাম।
নিহত নজরুল ইসলামের বোন আকলিমা জানিয়েছেন, মাছ পাহারা দেয়ার জন্য দিঘীর পাড়ে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, "ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমডি/
bdnews24