কুষ্টিয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব শত্র"তার জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামে শনিবার সকালে শরীফ আলী (৩০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, নিহত শরীফ মাধবপুর গ্রামের সানাউল্লাহ প্রামাণিকের ছেলে।
ওসি জানান, শরীফ ও প্রতিবেশী মিলন আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। সকাল ১০ টার সময় শরীফ বাড়ির পাশের মাঠে গেলে মিলনের (৩৫) নেতৃত্বে ৬/৭ জন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে শরীফকে কুপিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা শরীফকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন।
ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে দুপুরে নিহতের বড় ভাই আসলাম থানায় হত্যা মামলা করেছেন। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি তাইজুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৩ ঘ.
bdnews24