চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় বুধবার দুপুরে এক বাসা থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে ডাকাতরা।
গৃহকর্তা আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে কলিংবেল টিপে বাসায় ঢুকে ডাকাতরা বাসার লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের বাথরুমে আটকে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং ব্যবসার সঙ্গে জড়িত আইয়ুব আলী আরও জানান, দুপুরে ফোন পেয়ে বাসায় এসে তিনি স্ত্রী ও অন্যদের কাছ থেকে ডাকাতির কথা শোনেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উদয়ন বড়
bdnews24