২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে সংসদ বসছে, যেতে পারেন খালেদা

দুইদিন বিরতির পর রোববার বিকাল সাড়ে তিনটায় সংসদের অধিবেশন আবার বসছে। দীর্ঘদিন পর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অধিবেশনে যোগ দিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম) - দুইদিন বিরতির পর রোববার বিকাল সাড়ে তিনটায় সংসদের অধিবেশন আবার বসছে। দীর্ঘদিন পর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অধিবেশনে যোগ দিতে পারেন। বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে জাতীয় শোক দিবসের শেষ দিনে সংসদের অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যরা যোগ দেবেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও অধিবেশনে যোগ দিতে পারেন বলে বিডিনিউজ ২৪ ডটকমকে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী। নবম সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন সংসদে যোগ দিলেও আসন নুতন স্পিকার আবদুল হামিদ বিরোধী দলের আসন পুর্নবিন্যাসে করলে বিএনপিসহ বিরোধী দল প্রতিবাদ জানিয়ে ওয়াক আউট করে। পরে দীর্ঘ বিরতির পর স্পিকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিএনপিসহ বিরোধী দল সংসদে ফিরে এলেও খালেদা জিয়া সংসদে যোগ দেননি। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএনএ/১৪১৩ ঘ.