চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)--- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে চট্টগ্রামে শনিবার পৃথক পৃথকভাবে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও বিএনপি।
সকালে মহানগর আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবন এবং বিকেলে মহানগর বিএনপি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের শোক সভায় সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বিডিআর বিদ্রোহকে পরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করে বলেন, এ বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যা জাতিকে পুনরায় সংকটের মুখে ঠেলে দিয়েছে।
তিনি এ হত্যাকাণ্ডের মদদদাতা এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।
সভায় বক্তারা নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এর পরপর নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে দলের সহ-সভাপতি কে এম বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গাজী সালেহ উদ্দিন, সাংবাদিক মোস্তফা কামাল পাশা, শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে মহানগর বিএনপি নাসিমন ভবনের কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
শোক সভায় সভাপতিত্ব করেন শ্রমিকনেতা এএম নাজিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
আবদুল্লাহ আল নোমান তাঁর বক্তব্যে বলেন, বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যা গণতন্ত্রের ওপর চরম আঘাত ছাড়া আর কিছুই নয়। একটি মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24